মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখীল সার্কেল, নোয়াখালীর তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্দ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মনির হোসেন সোনাইমুড়ী থানা, নোয়খালী এর নেতৃর্ত্বে ২৭/১০/২০২৫ খ্রি. তারিখে এসআই(নিঃ) কামাল উদ্দিন সঙ্গীয় অফিসার এসআই(নিঃ) মিজানুর রহমান, এএসআই(নিঃ) জাহাঙ্গীর আলম ও ফোর্সসহ সোনাইমুড়ী পৌরসভাস্থ বাট্টা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফনুল উলুম মাদ্রাসার ২য় তলা পূর্ব পাশের সিড়ি সংলগ্ন উত্তর পাশের আবাসিক কক্ষে একজন ছাত্র গলা কাটা অবস্থায় পড়ে আছেন মর্মে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত হয়ে উক্ত মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের জিজ্ঞাসাবাদে মাদ্রাসার ছাত্র আইনের সাথে সংঘাতে জড়িত শিশু আবু সাঈদ (১৬), পিতা-রুস্তম আলী, মাতা-ছাফিয়া খাতুন, সাং-টেঙ্গাপাড়া, ০৪ নং ওয়ার্ড, ধোবাউড়া ইউপি, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ ভিকটিম নাজিম উদ্দিন (১৩), পিতা-ওবায়দুল্লাহ, মাতা-নাছিমা বেগম, সাং-জাহানাবাদ, ০৩ নং চাষিরহাট ইউপি, থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালীকে পূর্ব শত্রুতার জের ধরিয়া অদ্য ২৭/১০/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ০২.৪০ ঘটিকার ঘুমন্ত অবস্থায় জবাই করে মর্মে স্বীকার করেন। পরবর্তীতে আসামীর হেফাজত হইতে ভিকটিমকে জবাইকৃত ছুরিটি উদ্ধার করা হয়। এসআই(নিঃ) কামাল উদ্দিন কর্তৃক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।