বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৮ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসায় শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয় তাই টেকসই উন্নয়নের জন্য ব্যবসায় শিক্ষার গুরুত্ব অনেক।
এছাড়াও এই আয়োজনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন ও প্রক্টর শাহ রেজা এম. ফাহাদ হোসেন।
নবীন শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা বিভাগের সফল প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। উনাদের বক্তব্যে উঠে আসে, কিভাবে একজন ব্যবসায় শিক্ষার ছাত্র হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান বিবিএ প্রোগ্রাম এর সমন্বয়কারী সহকারী অধ্যাপক ফারিহা তাজিন এবং সর্বশেষ ধন্যবাদ বক্তব্য রাখেন একই বিভাগের সহকার অধ্যাপক ড. স্যান্ডি ফ্রান্সিস পিরিস। এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করে এসইউবি বিজনেস ক্লাব।