মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযানে প্রায় ১৯ কোটি টাকার মালামাল জব্দ
মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযানে প্রায় ১৯ কোটি টাকার মালামাল জব্দ
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫
চট্টগ্রাম, ১১ অক্টোবর ২০২৫: “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও অভিযান কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর ২০২৫ তারিখে কক্সবাজার ও কুতুবদিয়ার অদূরে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’ টহল পরিচালনা করে। টহল্কালে দেখা যায়, কিছু জেলে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ শিকার করছে। এ সময় অভিযান পরিচালনা করে নৌবাহিনী প্রায় ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ৫০টি বেহুন্দি জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা। অভিযান চলাকালে অবৈধ মাছ ধরার সাথে জড়িত ২৩৫ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আটক জেলেদের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়।
“মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।