বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ প্রতিনিধিদল এর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ প্রতিনিধিদল এর সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫
ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Mr. Tomasso Pani এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অদ্য ০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। উল্লেখ্য যে, এ সময় বাংলাদেশে নিযুক্ত ইতালির মান্যবর রাষ্ট্রদূত H.E. Antonio Alessandro উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তা এবং প্রযুক্তি আদান-প্রদান সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।