৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় রানার আপ বিজিবি
৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় রানার আপ বিজিবি
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৫
ঢাকার পল্টনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘৪১তম পুরুষ ও ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৫’ এর চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজিবি ভারোত্তোলন (পুরুষ) দল ০১টি স্বর্ণ (সিপাহী দুর্জয় হাজং) ১টি রৌপ্য (সিপাহী সাদিরুল ইসলাম) ও ০২টি তাম্র (সিপাহী রমজান আলী ও সিপাহী শফিকুল ইসলাম) পদক পেয়ে দলগত রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এই ০৫টি দল অংশগ্রহণ করে।