• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখায় তালামীযের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
বড়লেখায় তালামীযের বিক্ষোভ মিছিল

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজার জেলার বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ বড়লেখা উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ ও আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বড়লেখা পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বড়লেখা ইসলামিয়া বিল্ডিংয়ের সম্মুখে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় উপজেলা তালামীযের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন ও শাহেদ আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাস্টার শামসুল ইসলাম, পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুল লতিফ, উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান প্রমুখ।

ইবাদুর রহমান জাকির / দৈনিক হাকালুকি

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31