• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। গত বছরের মত এ বছরও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে।
উপদেষ্টা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রীফকালে একথা জানান।

উপদেষ্টা জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারের পাশাপাশি পূজা আয়োজক কমিটিও প্রতিটি মন্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে ২৪ ঘন্টা পর্যবেক্ষনের ব্যবস্থা রাখবে।প্রতিটি মন্ডপে আনসার সদস্যও সবসময় থাকবে যেন কোন ধরনের সমস্যা না হয়। আমরা একটি নতুন এপসও তৈরি করে দিয়েছি। ওটার মাধ্যমে কোন ধরনের ঘটনা ঘটে কিনা ওটাও যাচাই করা যাবে সাথে ফ্যাক্ট চেকও করা যাবে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার প্রতিকারও যাতে সাথে সাথে নেয়া যায় সেটার ব্যবস্থাও এপসে রাখা আছে।’

উপদেষ্টা বলেন, পূজা উপলক্ষে অনেক সময় আশে পাশে মেলা হয়, এগুলো যেন কোন অবস্থায় না হয়। কোন মেলা হবে না, তবে ছোট ছোট অস্থায়ী দোকান বসে, সেগুলো পূজা কমিটির থেকে অনুমতি নিয়ে স্থাপন করতে পারবে।
মন্ডপের নিরাপত্তায় সব বাহিনীই থাকবে; স্বশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি, র্যাব ও পুলিশ নিয়োজিত থাকবে। সীমান্তবর্তী পূজা মন্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব বিজিবির উপর বর্তায়। ওখানে পুলিশও থাকবে কিন্তু বিজিবির ভূমিকাই বেশি থাকবে। আর আনসার সব জায়গায়ই থাকবে বলে উপদেষ্টা জানান।
উপদেষ্টা আরও জানান, সারা দেশে আনুমানিক ৩৩,০০০ এর মত মন্ডপে পূজা হতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য রয়েছে। তালিকার বাইরেও মন্ডপ করে, এটার লিস্ট আগে দিয়ে দিলে ওখানে আইনশৃঙ্খখলা বাহিনী নিয়োজিত রাখা সহজ হবে। বিসর্জন সন্ধা ৭:০০ টার মধ্যে করতে হবে এবং রাজধানী ঢাকায় সারি ঠিক করে দিতে হবে।
উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, পূজার আয়োজকরা কোন উদ্বেগ প্রকাশ করেনি, গতবারেও শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও হবে। এবার আনসার তিন লাখের মত নিয়োজিত থাকবে। কিছু মন্ডপে পুলিশও সবসময় থাকবে।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930