• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খিলগাঁও এ দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫
খিলগাঁও এ দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে একজন গ্রেফতার


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ১৪.৪৫ ঘটিকার সময় রাজধানীর খিলগাঁও রেলগেট ক্রসিং এর দক্ষিণ পাশে দায়িত্বরত ছিলেন ট্রাফিক বিভাগের এক কনস্টেবল। এ সময় তিনি উত্তর দিক বন্ধের সিগন্যাল দিলে একটি প্রাইভেট কার সিগন্যালে আটকে পড়ে। পরবর্তীতে প্রাইভেট কার আরোহী এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করে। বিকাল আনুমানিক ১৫.০০ ঘটিকার সময় ঐ ব্যক্তিসহ আরও ৬/৭ টি মোটরসাইকেলে করে ১০/১২ জন লোক খিলগাঁও রেলক্রসিং সিগন্যালে আসে এবং দায়িত্বরত সেই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় কাছাকাছি থাকা বিট কর্মকর্তা তাকে উদ্ধারে এগিয়ে আসলে সে ও মারধরের শিকার হয়। পরবর্তীতে বেতারযন্ত্রের মাধ্যমে তারা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করলে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল হতে মোঃ আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় অন্যান্যরা দ্রুত সটকে পড়ে। গ্রেফতারকৃতসহ আরও দুইজন এবং অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া, আহত করা, প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930