নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের নির্দেশনায় ওসি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৫ আগষ্ট ২০২৫খ্রিঃ সন্ধ্যা ১৯:৫০ ঘটিকার সময় সেনবাগ থানাধীন ছমির মুন্সিরহাট বাজারের মোহাম্মদীয়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন(৪৮), পিতা-মোঃ আবুল খায়ের, মাতা-তাহেরা বেগম, সাং-ইয়ারপুর (আবুল খায়ের কোম্পানীর বাড়ী), ডাকঘর-ছমির মুন্সিরহাট, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন এবং উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করেন।
আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।