• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন:প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
“জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন:প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের উদ্যোগে “জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এক সেমিনার আজ ২৮ জুলাই ২০২৫ সোমবার প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের কামালউদ্দীন আহমাদ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সেমিনারে সভাপতিত্ব করেন। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী সেমিনার সিরিজের অংশ হিসেবে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখেন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক স্বাগত বক্তব্য দেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিম এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. আফরোজ সুলতানা চ্যামন আলোচনায় অংশ নেন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূসরাত জাহান এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান স্মৃতিচারণ করেন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান মানুষের মনোজগতে পরিবর্তন এনে দিয়েছে। এর ইতিবাচক দিকগুলো ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে সকলকে দেশের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে শিক্ষক ও শিক্ষার্থীদের চিন্তা-ভাবনা একাডেমিক দৃষ্টিকোণ থেকে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী সেমিনার সিরিজ আয়োজন করা হয়েছে। এসব সেমিনার থেকে উঠে আসা দিকনির্দেশনাগুলো দেশের ইতিবাচক সংস্কারে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930