আজ ২৮ জুলাই ২০২৫ খ্রি. রোজ সোমবার শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫” উপলক্ষে এক বর্ণাঢ্য ও সৃজনশীল অনুষ্ঠান আয়োজন করে। পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চিত্রাংকন, কবিতা, সংগীত, ইনডোর গেমসসহ নানান প্রতিযোগিতায় মুখর ছিল প্রতিষ্ঠান প্রাঙ্গন।
এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের মানসিক, বৌদ্ধিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ। প্রতিটি আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত এবং উদ্দীপনাময়। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।