• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে মাতা পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ে একটি নৈতিকতার বিশেষ ক্লাস

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫
শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে মাতা পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ে একটি নৈতিকতার বিশেষ ক্লাস

প্রত্যেক সন্তানের জীবন ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ তার পিতা মাতা।তাঁরা আমাদের জীবন গড়তে সবচেয়ে বেশি অবদান রাখেন।
শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত পাঠের অংশ হিসেবে আজ ২৭/০৭/২০২৫ তারিখ রোজ রবিবার, শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় ‘মাতা পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে একটি “নৈতিকতার বিশেষ ক্লাস”। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ক্লাস পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সামসুল হক ফরায়জী।
আমাদের শিক্ষার্থীরা তাদের জীবনে পিতা-মাতার অবদান অনুধাবন করবে এবং তাঁদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবে – এমনটাই আমাদের প্রত্যাশা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930