• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইউএপি’র ১১তম সমাবর্তন: স্নাতকদের ডিগ্রি ও স্বর্ণপদক প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫
ইউএপি’র ১১তম সমাবর্তন: স্নাতকদের ডিগ্রি ও স্বর্ণপদক প্রদান

“কমিটেড টু এক্সিলেন্স” -এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আজ ২৬ জুলাই ২০২৫, শনিবার, ১১তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকার সেনাপ্রাঙ্গণ, মাটিকাটা এমপি চেকপোস্ট এলাকায় অবস্থিত অনুষ্ঠানস্থলে সকাল ৯টায় সমাবর্তনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে স্নাতকদের মাঝে ডিগ্রি বিতরণ করেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ও উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েতুর রহমান। সমাবর্তনের বিশেষ সংযোজন ছিলো মালয়েশিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ -এর ভিডিও বার্তা। এর মাধ্যমে তিনি নবীন স্নাতকদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “আজকের স্নাতকগণ হচ্ছেন আগামীর বাংলাদেশ গঠনের ভিত্তি। তাদের অর্জিত শিক্ষা জাতীয় উন্নয়নের গতিকে বেগবান করবে -এই প্রত্যাশা রাখি।”
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক নবীন স্নাতকদের উদ্দেশ্যে বলেন, “জীবনের প্রতিক‚ল সময়েও যদি মনের জোর অটুট থাকে, তবে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। স্বপ্নকে সাহসের সঙ্গে এগিয়ে নিতে হবে।”
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “শিক্ষার সঙ্গে শিল্পখাতের কার্যকর সংযোগ গড়ে তুলতে ইউএপি ইতোমধ্যে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই ডিগ্রিগুলো শুধুমাত্র সনদ নয়, বরং শিক্ষার্থীদের শ্রম, নিষ্ঠা ও মেধার স্বীকৃতি।”
সমাবর্তন বক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েতুর রহমান ইউএপি’র শিক্ষাপ্রক্রিয়ার ভ‚য়সী প্রশংসা করে বলেন, “এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা ও নেতৃত্বগুণে গড়ে তুলছে।”
সাবেক মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ তাঁর ভিডিও বার্তায় ইউএপি’র প্রকৌশল, আইন, ফার্মেসি ও মানবিক শাখার অগ্রগতির পাশাপাশি মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউএপি’র অংশীদারিত্বকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থীর ডিগ্রীর সনদ দেওয়া হয়। যার মধ্যে স্নাতক ১ হাজার ২৭৩ জন এবং স্নাতকোত্তর ৭০২ জন।
সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইঢা এবং মার্শালের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ড. এ. কে. এম. নজরুল ইসলাম।
উল্লেখ্য, ১১-তম সমাবর্তনে ৩ জনকে আচার্য গোল্ড মেডেল এবং ১৫ জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930