কক্সবাজার জেলা প্রশাসক টেকনাফ উপজেলায় অতিবৃষ্টির দরুন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন
কক্সবাজার জেলা প্রশাসক টেকনাফ উপজেলায় অতিবৃষ্টির দরুন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৮, ২০২৫
টেকনাফ উপজেলায় অতিবৃষ্টির দরুন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন। এসময় শাহ পরীর দ্বীপ, মাঝের পাড়া ৯ নং ওয়ার্ডে পানিবন্দী ১০০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন —উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফ, সহকারী কমিশনার (ভূমি),টেকনাফ, স্থানীয় প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও, পাহাড় ধসের সম্ভাবনা থাকায় মাইমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়-কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে বর্তমানে ৫০০+ মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছেন।
কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক নিজে উপস্থিত হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের খোঁজখবর নিয়েছেন এবং ত্রাণ বিতরণ করেন।