• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি’র ৫শিক্ষার্থী সুরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
ঢাবি’র ৫শিক্ষার্থী সুরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫জন মেধাবী শিক্ষার্থী ‘সুরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ০৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং ট্রাস্ট ফান্ডের দাতা ড. তাপস চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের মেধার বড় ধরনের স্বীকৃতি। সমাজের প্রতি দায়বদ্ধ থেকে মানবকল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উপাচার্য প্রয়াত সুরুচী বালা পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন তিনি একজন নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ সচেতন মানুষ ছিলেন। মায়ের স্মৃতি রক্ষার্থে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য তিনি ড. তাপস চন্দ্র পালকে ধন্যবাদ জানান। এই দৃষ্টান্ত অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসার জন্য তিনি অন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো: ইব্রাহিম সোহেল (ম্যানেজমেন্ট), তন্ময় হোসেন সিয়াম (অর্থনীতি), মো. শাহরিয়ার আলম ইমন (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), স্টালিন চাকমা (ফার্মেসী) এবং মেহেদি হাসান (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930