• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুমিল্লা ঘরের দরজা ভেঙে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২৫
কুমিল্লা ঘরের দরজা ভেঙে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

কুমিল্লার মুরাদনগরে বিএনপি কর্মীর বিরুদ্ধে ঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের (২৫) এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের স্হানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ) দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে বৃহস্পতিবার (২৬ জুন) এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত বিএনপি নেতা ফজর আলী (৩৮) বাহেরচর পাচকিত্তা গ্রামের পুর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। 

উক্ত ঘটনায় ওই ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছে। 

অভিযোগে ওই নারী জানান, গত ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বাহিরে দাঁড়িয়ে ঘরের দরজা খুলতে বলে। ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে, একপর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগীর চাচি সরস্বতী বর্মন বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের একটি পুজো চলছিল পাশের বাড়িতে। আমি ঘর থেকে সেখানে যাব এমন সময়, পাশের বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। আমি ভয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে পূজোর অনুষ্ঠান থেকে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন উপস্থিত হয়ে দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভাঙ্গা। পরে সকলের সহযোগিতায় আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি।

স্থানীয় বাসিন্দা সজীব বলেন, গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠান দেখছিলাম। পরে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে। আমাদেরকে ওই ভুক্তভোগীর চাচী গিয়ে জানায় তার পাশের বাড়িতে কি যেন হচ্ছে। তখন আমরা উপস্থিত সবাই সেখানে গিয়ে দরজা খুলতে গিয়ে দেখি দরজা ভাঙ্গা। ঘরে প্রবেশ করে দেখি জোরপূর্বক ফজর আলী ধর্ষণ করছে। পরে আমরা সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করি। অভিযুক্ত ফজর আলী গত ৫ই আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক তৈরি করে নিজেকে বিএনপি নেতা দাবি করে, এলাকায় এমন কোন অপকর্ম নেই যে সে করে নাই।

ভুক্তভোগীর চাচা নকুল বর্মন বলেন, এই ঘটনার পর থেকে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আজকে আমার ভাতিজির ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করেছে। কালকে আমার ঘরে আমার পরিবারকে ধর্ষণ করতে পারে। আমরা এর সঠিক বিচার চাই আমাদের নিরাপত্তা চাই। 

কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছে। অভিযুক্ত আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930