• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন (২৩)’কে রাজধানীর বাড্ডা থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫
৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন (২৩)’কে রাজধানীর বাড্ডা থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা ওয়াসিন গলি, আকসা মসজিদ সংলগ্ন এলাকায় ২০/০৪/২০২৫ তারিখ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন (২৩), পিতা- সহিদ আলম, সাং- আদাখোলা, বড়ইয়া ইউনিয়ন, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠি’কে তার হেফাজত হতে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা ওয়াসিন গলিতে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীর বিভিন্ন স্থান হতে পাইকারি দামে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করতো। পরবর্তীতে উক্ত মাদক দ্রব্য তার ভাড়াকৃত বাসায় নিজ হেফাজতে রেখে বাড্ডা সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রয় করতো বলে জানায়। ধৃত আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে।

৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930