• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নিরীহ নিরপরাধ ফিলিস্তিনীদের উপর ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যা চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫
নিরীহ নিরপরাধ ফিলিস্তিনীদের উপর ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যা চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আজ জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে নিরীহ নিরপরাধ ফিলিস্তিনীদের উপর ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস গণহত্যা চালানোর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয়নগর- কাকরাইল মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয়  স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে ইসরায়েলি বাহিনী কর্তৃক জঘন্য কায়দায় ফিলিস্তিনী নিরপরাধ নারী শিশু সহ হাজার হাজার মানুষকে গণহত্যার নিন্দা ও এই মুহূর্তে সকল ধরনের হামলা এবং গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন-  পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
এসময় উপস্থিত ছিলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য  জহিরুল আলম রুবেল, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, ভাইস চেয়ারম্যান এম এ সোবহান, আক্তার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, জুবের আলম খান রবিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, আজহারুল ইসলাম সরকার, সম্পাদক মন্ডলীর সদস্য, হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ, মোড়ল জিয়াউর রহমান, নজরুল ইসলাম, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, হুমায়ুন কবির শাওন, ইন্জিনিয়ার জুবায়ের আহমেদ,জায়েদুল ইসলাম জাহিদ, কেন্দ্রীয় নেতা- আবু নাসের বাদল, লায়ন ইমরানুল হক, মহানগর দক্ষিণ নেতা- আব্দুর রব, হাজী আমানতুল্লাহ, মামুন মোল্লা, মোঃ সোহেল, ওদুদ, মামুন, সেন্টু, হাবিব, রানা, জলিল, বাবলা, মনির, সাবেক যুবনেতা মর্তুজা আহমেদ চৌধূরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি জহুরুল ইসলাম রেজা, স্বেচ্ছাসেবক নেতা- জিয়াউর রহমান বিপুল, শাহজাদা নীরব, মুনকার নাকির তিনুন, ইকবাল, ইয়াসিন আরাফাত, লিটন, রিপন,কামাল আহমেদ, বিপ্লব হোসেন, তরুণ পার্টির নেতা- মশিউর রহমান মামুন, মাহবুবুল আলম, রুহুল আমিন, মটর শ্রমিক পার্টির নেতা আব্দুর রহিম, শেখ নান্নু সহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031