শিক্ষা শান্তি উন্নয়ন প্রগতির ধারক ও বাহক জাতীয় ছাত্র সমাজ-এর আজ ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জাতীয় ছাত্র সমাজের স্বপ্নদ্রষ্টা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত থেকে পল্লীবন্ধু’র রুহের মাগফিরাতের জন্য দো’আ করেন- জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা গোলাম মোহাম্মদ রাজু, ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুল হামিদ ভাসানী, ছাত্র বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খান জুয়েল, পার্টির কেন্দ্রীয় সদস্য, সাবেক ছাত্রনেতা শাহ ইমরান হোসেন রিপন, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রেজা, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, মোহাম্মদ নয়ন, রিয়াজ শিকদার, কেন্দ্রীয় সদস্য মীর জোবায়েত, হোজাইফা রহমান প্রমূখ।