• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রামে এলডিপির ইফতার ও আলোচনা সভায় কর্নেল অলি-রাজনীতিবিদরা কোরবানির গরুর মতো বিক্রি হয়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫
চট্টগ্রামে এলডিপির ইফতার ও আলোচনা সভায় কর্নেল অলি-রাজনীতিবিদরা কোরবানির গরুর মতো বিক্রি হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে পরিকল্পিত ভাবে পঙ্গু করে দিয়ে গেছে। অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রিয়, স্বাস্থ্য, আইন বিচার, শিক্ষা খাতকে সে পঙ্গু করে পালিয়ে গেছে। হাসিনা চেয়েছিলেন দেশকে পঙ্গু করে ভারতের কাছে হস্তান্তর করবেন। বিডিআর হত্যায় শেখ হাসিনা সরাসরি জড়িত। ভারতের সৈন্যরা এ হত্যাকান্ড চালিয়েছে। তার ধারাবাহিকতায় জুলাই আগষ্টের হত্যা কান্ডেও ভারতের সৈন্যরা করেছে। দেশবাসী দেখেছে সে সৈন্যরা হত্যাকান্ড চালিয়ে কিভাবে পালিয়ে গেছে। এ গুলো একমাত্র সম্ভব হয়েছে আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালাল আর হাসিনার আজ্ঞাবহ লোকদের লোকদের কারনে। বর্তমানে সেসব দালালদের হাত থেকে যতদিন মুক্ত করতে পারবেন না ততদিন দেশ এগিয়ে যাবে না। তাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলছি আপনি সাহসের সাথে এগিয়ে যান আমরা আপনাকে পূর্ন সহযোগিতা করব। আমরা ভারতের দালাল মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। বর্তমানে সময় ক্ষেপন করছে কখন কোথায় কি হচ্ছে এ আশঙ্কায়। কোন প্রশাসন কাজ করছে না। এখনো কোন গনহত্যাকারীর ফাঁসির আদেশ হয় নাই। হাসিনার আমলে আমাদের রাজনীতিবিদদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে সে গুলো এখনো প্রত্যাহার করা হয়নি।

এ রাজনীতিবিদ আরো বলেন, দেশের সব ব্যবসায়ীরা ছিল হাসিনার গোলাম। এ গোলামরা অনেকেই পালিয়েছে আর বর্তমানে যারা দেশে আছে তারা আমাদের মতো রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে দেশে তারা বহাল তবিয়তে আছেন। রাজনীতিবিদরা কোরবানির গরুর মতো বিক্রি হয়েছে। না হয় বড় বড় ব্যাবসায়ীরা যারা দেশে লুটপাট করেছে, জনগণের সম্পদ লুট করেছে যারা হাসিনাকে সাহায্য করেছে জুলাই বিপ্লবের ছাত্র জনতাকে হত্যা করার জন্য অর্থ দিয়েছে সেসব ব্যাবসায়ীদের বিরুদ্ধে কেন এখনো বিচার ব্যাবস্হা শুরু করা হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

রবিবার (১১ মার্চ) চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এলডিপির যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. অলি আহমদ বীর বিক্রম এসব কথা গুলো বলেন।

চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল ও গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, গনতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ, গনতান্ত্রিক ওলামা দল চট্টগ্রাম মহানগর আহবায়ক মো. শাহ আলম, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031