• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সরকার বিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫
সরকার বিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

রাজধানীর আরামবাগ এলাকা থেকে সরকার বিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নজরুল ইসলাম (৪২), ২। মোঃ জাহাঙ্গীর বিশ্বাস (৩২) ও ৩। শিপন (২০)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) দুপুরে মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ পুরাতন পোস্ট অফিস গলির সামনে ১৪১/এ বিল্ডিং এর নিচতলায় ‘উদয়ন প্রিন্টার্স’ নামক একটি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে মতিঝিল থানার একটি টিম। অভিযানে সরকার বিরোধী অপপ্রচারের ৪০০০ পিস লিফলেট এবং উক্ত লিফলেট তৈরির সিলভার রংয়ের টিনের চারটি প্লেট (ছাঁচ) উদ্ধার করা হয়। এ সময় উক্ত লিফলেটসমূহ প্রিন্টিং ও প্রচারের সাথে জড়িত থাকার অভিযোগে নজরুল, জাহাঙ্গীর ও শিপনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, লিফলেটগুলোতে সরকার ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন অপপ্রচার ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী সফল করার আহ্বান সংবলিত লেখা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930