• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সায়মা শাহজাহান একাডেমীর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫
সায়মা শাহজাহান একাডেমীর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার

মোঃ আব্দুল আউয়াল খান,কেন্দুয়া, নেএকোনা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সায়মা শাহজাহান একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ এর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সায়মা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভারস্হ শাহজাহান একাডেমীর উদ্যোগে একাডেমী প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি ।

অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শরীর চর্চা শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি সভ্য প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই । সেই সাথে প্রয়োজন বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা এবং পড়াশোনা । তাই শিক্ষক ও শিক্ষার্থীদের তিনি অনুরোধ জানান, সুন্দর শিক্ষাঙ্গন ও উন্নত বাংলাদেশ বিনির্মানে এক সাথে কাজ করার জন্যে ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নুল আবেদীন ভূঁঞা, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল হক স্বপন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহম্মেদ খোকন, সান্দিকোনা স্কুল এন্ড কলেজের শিক্ষক লুৎফুর রহমান ভূঁইয়া, শিক্ষক নেতা মোসলেম উদ্দিন , অন্যান্য শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31