• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫
বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ

রাজধানীর তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্তসহ আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের একটি চৌকস দল।

বুধবার (২৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ০৩:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী তেজগাঁওয়ের কাওরান বাজার এলাকার বস্তি, এফডিসি এলাকার রেল লাইন সংলগ্ন বস্তি, ট্রাক স্ট্যান্ড, রেললাইনের আশেপাশের এলাকা এবং আলকাতরা ফ্যাক্টরি রেল লাইন সংলগ্ন বস্তি এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদক ও বিভিন্ন দেশীয় অস্ত্র।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার, তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার, তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)-সহ থানার চৌকস দল কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930