• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিএমপি’র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে অপহৃত ০৩ (তিন) জন ভিকটিম উদ্ধার ও অপহরণে জড়িত ০৪(চার) জন অপহরণকারী দেশীয় তৈরী অস্ত্রসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৫
সিএমপি’র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে অপহৃত ০৩ (তিন) জন ভিকটিম উদ্ধার ও অপহরণে জড়িত ০৪(চার) জন অপহরণকারী দেশীয় তৈরী অস্ত্রসহ গ্রেফতার

সিএমপি’র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের একটি আভিযানিক টিম চট্টগ্রাম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৫/০১/২০২৫ তারিখ ১৯:৪৫ ঘটিকায় পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ, পলিটেকনিকেল মোড়, শ্রম কল্যাণ কেন্দ্রের পিছনে বাগানে অভিযান পরিচালনা করে অপহরণকারী ১। বাছির আহম্মদ ৥ রানা (২৭), ২। মোঃ জিহাদ (২৪), ৩।মোঃ আরিফ (২৪), ৪। মোঃ ইমন ৥ সাদ্দাম (২৩) দেরকে গ্রেফতার করে এবং বাকি ৭/৮ জন অপহরণকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত অপহরণকারীদের হেফাজত হতে ১০টি বড় ধারালো কিরিচ, ০১টি ড্রেগার ও ০১টি চাকু এবং ঘটনাস্থল হতে অপহরনকারীদের ব্যবহৃত ০৫টি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দসহ এবং অপহৃত ভিকটিম ১। সমীর দাশ (৪৫), ২। কেশব মিত্র দাশ (৪৩), ৩। রুবেল রুদ্র (৪২) দেরকে উদ্ধার করে। গ্রেফতারকৃত অপহরণকারীসহ পলাতক অপরণকারীরা ভিকটিম রুবেল রুদ্রকে সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় ও ভিকটিম সমীর দাশকে দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় হিলভিউ ০১ নং রোডের নিজ নিজ লন্ড্রির দোকান হতে এবং ভিকটিম কেসব মিত্র দাসকে বিকাল অনুমান ১৬.৪৫ ঘটিকার সময় হিলভিউ ০২ নং রোড এর মাথা হতে অপহরণ করে প্রথমে হিলভিউ ০১ নং রোডের ০১টি নির্মাণাধীন বিল্ডিংয়ের ৪র্থ তলায় এবং পরবর্তীতে পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ পলিটেকনিকেল মোড়, শ্রম কল্যাণ কেন্দ্রের পিছনে বাগনে এনে মারধর করে ও ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে। গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অপহরণকারী বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতি সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930