• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫
পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র ও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে তার নামে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্দেহজনক হিসেবে চলাফেরা করছিলেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করে। পরে খবর পেয়ে জয়পুরহাটের পুলিশের একটি টিম বুধবার দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930