• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সখিপুরে একই দিনে ৮টি গরু চুরি

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
সখিপুরে একই দিনে ৮টি গরু চুরি

মোঃ হাসান আলী,স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের সখিপুরে উপজেলার  কালিয়া ইউনিয়নে এক রাতে কয়েক বাড়িতে থেকে গরু চুরির খবর পাওয়া গেছে। 
শনিবার (৪ জানুয়ারি)গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা ও দামিয়াপাড়া এলাকায় চুরির  ঘটনা ঘটে। 
স্থানীয় প্রতিবেশী ও গরুর মালিক আবুল হাশেমের সাথে কথা বলে জানা যায় , ভোররাতে চাচাতো ভাই আলাউদ্দিনের চিৎকার শুনে এসে দেখে দুই বাড়ির সব গরু চুরি হয়ে  গেছে।এদিকে একই রাতে দামিয়ার আ.কাদের ড্রাইভারের গরু চুরি হয়।
ঘটনার বিবরণে জানা,ছোট-বড় মিলিয়ে চাচা ভাতিজার ৬টি গরু,দামিয়ার ড্রাইভারের ২টি গরু নিয়ে গেছে দূর্বৃত্তরা।এই ঘটনায় পরিবার গুলোর প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে।কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930