• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন


যথাযোগ্য মর্যাদা আর জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর, ২০২৪ সকালে বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ও প্রক্টর প্রফেসর ড. শেখ মোহাম্মদ আল্লাইয়ারের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানে হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্সের কর্মকর্তা চন্দন হালদার, কাউসার আহমেদসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।

স্মুতি সৌধে শ্রদ্বা জানানো শেষে সকাল ৯টা থেকে বিশ^বিদ্যালয়ের নলেজ টাওয়ারের পাদদেশে বিজয় দিবস উপলক্ষে বিশ^বিদ্যালয়ের ক্লাবসমূহের অংশগ্রহণে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটিকে উদযাপন করে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। এসময় ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বর্ণিল সাজে পুরো ক্যাম্পাসকে সজ্জিত করা হয়। সন্ধ্যায় লাল-সবুজের মোহনীয় আলোকসজ্জায় পুরো ক্যাম্পাস উদ্ভাসিত হয়ে উঠে। বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিজয় র‌্যালীর আয়োজন করে। জাতীয় সঙ্গীত ও বিজয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। দেশাত্মবোধক গান, নাচ, নাটকের মাধ্যমে দেশের সূর্যসন্তানদের আত্মত্যাগে যে বিজয় দিবস আমরা পেয়েছি, তার যথাযোগ্য পালন সম্পন্ন হয়।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ও প্রক্টর প্রফেসর ড. শেখ মোহাম্মদ আল্লাইয়ারের নেতৃত্বে¡ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হয়। এসময় বিশ^বিদ্যালয়ের বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031