• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়: ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪
নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়: ববি হাজ্জাজ

মোহাম্মদ তারেক/ঢাকা

রাজনৈতিক দলগুলো সরকারকে সফল করতে কাজ করছে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “এই সরকার আমাদের সরকার। সরকারের কোন উপদেষ্টা যখন বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কাজ করছে তখন আমরা ব্যথিত হই৷ আমরা পরিষ্কার করে বলতে চাই, সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক নয়। নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার।” গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক বাংলাদেশের পতাকা অবমাননা এবং বাংলাদেশের বিরুদ্ধে তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কর্তৃক “জাতীয় পতাকা প্রদর্শন” কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, “আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা ভারতীয় আগ্রাসন, ভারতীয় মিডিয়ার তথ্যসন্ত্রাস এবং ভারত সরকারের দাদাগিরির বিরুদ্ধে। জুলাই বিপ্লবে ভারতীয় অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণরা আমাদের সাথে সংহতি প্রকাশ করায় মোদি সরকার ভেবেছে একদিন তাঁদের বিরুদ্ধেও এমন আন্দোলন হবে। আর এজন্য নিজেদের অনুগত মিডিয়া দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সেসব তরুণদের বিভ্রান্ত করছে৷”

ববি হাজ্জাজ আরও বলেন, “ভারতের পররাষ্ট্র সচিব তাঁর বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে সংসদীয় কমিটিকে এখানকার পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। আমরা আশা করব, হাসিনার নতজানু, দাসত্বের নীতি থেকে বের হয়ে এসে আগামীতে আমরা ভারতের সাথে মর্যাদা এবং ন্যায্যতার সম্পর্ক তৈরি করতে পারব।”

জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি মাটির দিকে কেউ আগ্রাসী দৃষ্টি নিয়ে তাকালে আমরা শকুনের মত চোখ উপড়ে ফেলব।”

এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএম এর উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, নির্বাহী সদস্য এজানুর রহমান, অ্যাডভোকেট নূর উল্লাহ, যুব আন্দোলন সভাপতি আদনান সানি এবং ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা- কর্মীরা।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031