• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান ঘোষণার রায় স্থগিতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের তীব্র নিন্দা ও প্রতিবাদ:

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪
‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান ঘোষণার রায় স্থগিতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের তীব্র নিন্দা ও প্রতিবাদ:

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে হাইকোর্টের দেয়া পূর্বের রায় বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ (১১ ডিসেম্বর, বুধবার) এই প্রতিবাদ জানানো হয়েছে।

লিখিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে, “‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী এই সিদ্ধান্ত প্রত্যাহার করে মহামান্য হাইকোর্টের পূর্ববর্তী রায় বহাল রাখার দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মহান মুক্তিযুদ্ধের শ্লোগান “জয় বাংলা” জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা দেয়া হাইকোর্টের রায়কে বিজয়ের মাসে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপীল বিভাগ কর্তৃক পরিকল্পিত ভাবে স্থগিত করার মাধ্যমে বিচার বিভাগ কারা চালাচ্ছে সেটা ইতিমধ্যে জনগণের সামনে প্রমাণিত হয়েছে।মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের রক্ত ও সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়ে সুপ্রিম কোর্টে অবৈধভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রমাণ করেছেন যে, তারা অত্যন্ত পরিকল্পিত ভাবে একাত্তরের গণহত্যা ও গণধর্ষণে জড়িত পাকিস্তানের বাংলাদেশ বিরোধী এজেণ্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছেন। এই রায় স্থগিত করার সিদ্ধান্ত প্রদানকারীরা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না। একাত্তরের পরাজিত অপশক্তির দোসররা স্বাধীন বিচার বিভাগকে কলঙ্কিত করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এজেণ্ডা বাস্তবায়ন শুরু করেছেন যা বীর মুক্তিযোদ্ধা পরিবাররা কখনোই মেনে নিবে না। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বর্তমান অবৈধ ও অসাংবিধানিক অন্তবর্তীকালীন সরকারের নির্দেশে সুপ্রিম কোর্টে কতিপয় স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসররা একের পর এক মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন ও জনআকাঙ্ক্ষা পরিপন্থী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে জীবন বাজী রেখে দীর্ঘ ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সাথে ‘জয় বাংলা’ শ্লোগান জড়িত। এদেশের জনগণ কখনোই বাংলাদেশের জন্মের অস্তিত্ব মুছে ফেলার গভীর ষড়যন্ত্র সফল হতে দিবে না। গতকাল মহামান্য হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে আপীল বিভাগ কর্তৃক সংবিধানের দোহাই দিয়ে ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান বাতিলের জনআকাঙ্খা বিরোধী এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে হাইকোর্টের দেয়া পূর্বের রায় বহাল রাখতে হবে। অন্যথায় মুক্তিযুদ্ধ বিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে মুক্তিযুদ্ধ মঞ্চ।”

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031