• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪
ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ

বৃহস্পতিবার, (২৮ নভেম্বর ২০২৪) মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি মিলনায়তনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মধ্যে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, দেশি ও বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য। তিনি গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে তাদের এই কোর্সে অর্জিত জ্ঞানকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। উল্লেখ্য, এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৪ এ সেনাবাহিনীর ১৪১ জন, নৌ বাহিনীর ৪০ জন, বিমান বাহিনীর ২৬ জন, বাংলাদেশ পুলিশের ০৩ জন ও ২৫ টি দেশের ৫৭ জন বিদেশি অফিসারসহ সর্বমোট ২৬৭ জন অফিসার অংশগ্রহণ করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930