• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে ইস্কন বাংলাদেশ এর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে ইস্কন বাংলাদেশ এর শোক

চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে ইস্কন বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। তার মর্মান্তিক অকালপ্রয়াণ আমাদের মর্মাহত ও বেদনাহত করেছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানাই। আইন, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে দৃঢ়পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

ইস্কন বাংলাদেশ বিশ্বাস করে, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার প্রসারে সকলে ঐক্যবদ্ধ থাকুক আমরা এ প্রত্যাশা করি।

পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি, তিনি যেন প্রয়াত সাইফুল ইসলাম আলিফের আত্মাকে চিরশান্তি দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930