• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৭ম আন্ত:বাহিনী জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৪ এ সেনাবাহিনী ভারোত্তোলন দলের সাফল্য

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪
৭ম আন্ত:বাহিনী জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৪ এ সেনাবাহিনী ভারোত্তোলন দলের সাফল্য

গত ২৪-২৬ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ৭ম আন্ত:বাহিনী জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৪ ভারোত্তোলন জিমন্যাসিয়াম, গুলিস্তান, ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারোত্তোলন দল মহিলা বিভাগে ০৬ টি স্বর্ণ পদক, ০৩ টি রৌপ্য ও ১ টি তাম্র পদক এবং ১১ টি ন্যাশনাল রেকর্ড সহ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই সাথে পুরুষ বিভাগে সেনাবাহিনী দল ০৫টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০১টি তাম্র পদক এবং ৪ টি ন্যাশনাল রেকর্ড সহ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ১৮টি দলের মোট ১৮৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। উল্লেখ্য, মহিলা বিভাগে সৈনিক স্মৃতি আক্তার শ্রেষ্ঠ ভারোত্তোলক নির্বাচিত হন।