• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২০২৩ সালের শান্তিকালীন পদক এবং শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) গণকেট্রফি ও সনদপত্র প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
২০২৩ সালের শান্তিকালীন পদক এবং শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) গণকেট্রফি ও সনদপত্র প্রদান

বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাগণের মাঝে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ/সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান এবং শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) গণকে ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২৫ নভেম্বর ২০২৪, সোমবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের মাঝে পদক প্রদান করেন। এছাড়াও তিনি শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) দের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কর্মরত কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যগণের মাঝে প্রতি বছর শান্তিকালীন পদক প্রদানের বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের জন্য ৩৯ জন বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাকে শান্তিকালীন পদক প্রদান করা হয়। উল্লেখ্য যে, অসীম সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ মরহুম স্কোয়াড্রন লীডার মুহাম্মদ আসিম জাওয়াদ-কে মরণোত্তর বিমান বাহিনী পদক (BBP) মরহুমের স্ত্রী ও মা এর নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও, একই অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের জন্য নির্বাচিত ০৬ জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদেরকে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

পদক, ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শান্তিকালীন পদক এবং শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) এর ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যগণকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930