• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযান: আটক ১৫

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪
হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযান: আটক ১৫

Oplus_131072

আজ রবিবার ১৭ নভেম্বর ২০২৪ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যর ভিত্তিতে হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচলনা করে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে। এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে দুষ্কৃতিকারীগণ কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।