• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাবেক এমপি ধীরেন্দ্রনাথ সম্ভু গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪
সাবেক এমপি ধীরেন্দ্রনাথ সম্ভু গ্রেফতার

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্রনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর উত্তরা থেকে সোমবার (১১ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলার আসামি শম্ভু। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য হন শম্ভু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031