• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের হাইকোর্টে রিট

Oplus_131072

বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজনৈতিক দল হিসেবে সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

সোমবার (২৮ অক্টোবর) সকালে এ রিটটি দায়ের করেন তারা।

জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে।

রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম।বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।  

আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন,তিনি বলেন, দলটি রাজনৈতিক কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিটে আবেদন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল। তার আগেই তাদের দাবি পূরণ করে অন্তর্বর্তী সরকার।

এর আগে গত আগষ্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে ও একটা রিট করা হয়েছিল।বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেয়।

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে গত বুধবার(২৩ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031