• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামাটিতে তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪
রাঙামাটিতে তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল রাঙামাটি জেলা শাখার মতবিনিময় সভা-২০২৪ মঙ্গলবার ২২ অক্টোম্বর-২০২৪ তারিখ সকাল ১১টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল রাঙামাটি জেলা শাখার সভাপতি আনোয়ার আজিম আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার (দীপু)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা শাখার, পৌরসভা শাখার ও রাঙামাটি জেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা অনুষ্ঠিনটি সঞ্চলনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক মো. শফি।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031