• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানী’র বিভিন্ন পূজামণ্ডপে আনসার মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৪
রাজধানী’র বিভিন্ন পূজামণ্ডপে আনসার মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি ।

আজ ১১ অক্টোবর, ২০২৪ ইং শুক্রবার বিকেল ০৪.৩০ ঘটিকায় তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং পরবর্তীতে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন মণ্ডপ পরিদর্শন করেন।

ঢাকা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও সেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন ।

মহাপরিচালক মহোদয় উল্লেখ করেন, আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যারা তাদের দায়িত্ব পালনকালে জনগণের সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জরুরী সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করছেন। গত ৬ অক্টোবর হতে ১০ অক্টোবর, ২০২৪ খ্রি. পর্যন্ত সারা দেশে আনসার-ভিডিপি কর্তৃক সম্ভাব্য ২৮টি অনাকাঙ্খিক ও উত্তেজনা সৃষ্টির ঘটনা রোধ করা হয়েছে এবং ১৬ জন অভিযুক্ত কে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (অপারেশনস্) মোঃ সাইফুল্লাহ্ রাসেল, ঢাকা রেঞ্জ কমান্ডার মোঃ আশরাফুল আলম, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মোহাম্মদ নুরুল আবছার, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, ঢাকা’র বিভিন্ন জোন অধিনায়ক, গণসংযোগ কর্মকর্তা উপপরিচালক মোঃ আশিকউজ্জামান, উপপরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930