বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ শুরু হয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমেদ। প্রধানত ছয় সংস্কার কমিশন নিয়ে আজকের সংলাপে আলোচনা হওয়ার কথা। এছাড়া দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পে অস্থিরতা ইস্যুতে সরকারি পদক্ষেপসহ আগামী নির্বাচন ও অন্তর্বতী সরকারের মনোভাব নিয়ে আলোচনা হতে পারে।