• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

০১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪
০১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত

গত ০১ আগস্ট থেকে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪) পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

তন্মধ্যে ডিআইজি ০১ জন, অতিরিক্ত ডিআইজি ০৭ জন, পুলিশ সুপার ০২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ০১ জন, সহকারী পুলিশ সুপার ০৫ জন, পুলিশ পরিদর্শক ০৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ০৯ জন, নায়েক ০৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন।

১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত ০৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।