• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এক্সিকিউটিভ স্টাডী এবরোড আয়োজিত ৩য় অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা ২০২৪ এ দুর্দান্ত সাড়া পেয়েছে ম্যাককোইয়ার ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৪
এক্সিকিউটিভ স্টাডী এবরোড আয়োজিত ৩য় অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা ২০২৪ এ দুর্দান্ত সাড়া পেয়েছে ম্যাককোইয়ার ইউনিভার্সিটি

রিপোর্ট: রাজীব-তাজ

পাঁচতারা হোটেল ওয়েস্টিনে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ান শিক্ষা মেলায় শিক্ষার্থীদের ভীড় ছিল দেখার মত। অস্ট্রেলিয়ার নামকরা সব বিশ্ববিদ্যালয়ের সরাসরি প্রতিনিধিত্ব ছিল উল্লেখযোগ্য। বিশ্ব র‍্যাংকিং এর শীর্ষস্থানে থাকা সিডনীর ম্যাককোইয়ার ইউনিভার্সিটি তাদের নিত্যনতুন স্কলারশীপ ও ভর্তি অফার নিয়ে এই শিক্ষামেলায় সফলভাবে অংশ নেয়।

এই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার (সিনিয়র) জনাব আলকায়েত হোসেন সরাসরি মেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান- “এবার ২০-২৫% পর্যন্ত স্কলারশীপ বা বৃত্তির অফার রয়েছে। অধিক মেধাবীদের জন্য এই স্কলারশীপ পরিমাণ আরো বেশী৷ গত ৫ বছর ধরে আমি কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছি৷ প্রায় ১,০০০ শিক্ষার্থী এই সময়ের মধ্যে এখানে ভর্তি হয়েছে, যা অস্ট্রেলিয়া পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ।
এর পেছনে ছিল সহজাত, সহজবোধ্য, সাশ্রয়ী এবং সকলের উপযোগী করে শিক্ষাক্রম উপস্থাপন করা।এই কাজেই আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছি। ম্যাককোয়ার ইউনিভার্সিটি একদম প্রাইম লোকেশনে রয়েছে৷ ইনোভেটিভ ডিস্ট্রিক্ট হিসেবে পরিচয় সমাদৃত হয়েছে। মূলত আইটি এবং বিজনেসের জন্য নামকরা বিশ্ববিদ্যালয়টি। তাই এত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে আসে।” মূলত বিশ্ববিদ্যালয়টির আরো কিছু অসাধারণত্ব রয়েছে। যেমন- উন্নত চাকুরী ও ক্যারিয়ারের নিশ্চয়তা, পড়ালেখার সুউচ্চ মান ইত্যাদি। এছাড়া অস্ট্রেলিয়ার সুন্দর আবহাওয়া, স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার, বন্ধুসুলভ সরকার ব্যবস্থা, বহুমুখী সংস্কৃতি- সম্প্রদায় প্রভৃতি শিক্ষার্থীদেরকে প্রবল ভাবে আকর্ষণ করে। ভর্তি সংক্রান্ত সব তথ্য ম্যাককোয়ার ইউনিভার্সিটির ওয়েবসাইটেও পাওয়া যাবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031