• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার, জনাব মুহাম্মদ শরীফুল হক মহোদয়।”

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৪
“ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার, জনাব মুহাম্মদ শরীফুল হক মহোদয়।”

মঙ্গলবার, (১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ) ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপারের কার্যালয় পৌঁছালে জেলা পুলিশ ভোলার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।

অতঃপর নবাগত পুলিশ সুপার মহোদয় ও বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং জনাব মুহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার হিসেবে ভোলা জেলার দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত পুলিশ সুপার মহোদয়কে বরণ করা হয় এবং পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31