• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ড. মোঃ সবুর খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৪
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি  ড. মোঃ সবুর খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (অচটই ) এর কার্যনির্বাহী পরিষদের জরুরী সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান-কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমেরকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রা্িস্ট বোর্ডের চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীন-কে ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব অর্পন করা হয়।
শুক্রবার, ১৬ আগস্ট, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যনির্বাহী পরিষদেও সভায় ( স্মারক # ২০২৪-এপিইউবি, ইসিএম০৮ (০১)-১৩১) উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিষয় সংক্ষেপ উপস্থাপন করেন সেক্রেটারী জেনারেল ড. কাজী আনিস আহমেদ।
শিক্ষানুরাগী ড. মোঃ সবুর খান, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দি প্যাসিফিক (অটঅচ ) এর প্রেসিডেন্ট এবং গেøাবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্ক (এঊঘ ) এর বাংলাদেশ চাপ্টারের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ওয়ার্ল্ড ইউনিয়ন স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ( ডটঝঝঊ ) এর রাস্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (অটচঋ) এর স্থঅয়ী কমিটির সদস্য তিনি। জনাব সবুর খান ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি( ডিসিসিআই) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি।

অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (অচটই) এর সফল জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দি প্যাসিফিক (অটঅচ) এর সদস্য জনাব ইশতিয়াক আবেদীন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি( ডিসিসিআই) এবং ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ( আইবিসিসিআই) এর সদস্য।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031