• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দীর্ঘ তিন যুগ পর স্বদেশে ফিরলেন কেন্দ্রীয় কচি কন্ঠের আসরের প্রতিষ্ঠাতা হেমায়েত হোসেনবিদেশী ফান্ডে দেশে শিশুদের জন্য বিভিন্ন পরিকল্পনা আলোচনা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৬, ২০২৪
দীর্ঘ তিন যুগ পর স্বদেশে ফিরলেন কেন্দ্রীয় কচি কন্ঠের আসরের প্রতিষ্ঠাতা হেমায়েত হোসেনবিদেশী ফান্ডে দেশে শিশুদের জন্য বিভিন্ন পরিকল্পনা আলোচনা

কচি কন্ঠ আসর ১৯৭৬ সাল থেকে প্রায় ৫ যুগ ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। কচি কন্ঠ আসরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিশু সংগঠক ও আমেরিকা প্রবাসী জনাব হেমায়েত হোসেনের দীর্ঘ প্রায় তিন যুগ পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ২৬ তারিখ গুলশানের সিটিস্কেপ ইন্টারন্যাশনালে সন্ধ্যা ৭টায় সংগঠনের সকল সদস্য, পৃষ্টপোষক এবং শুভানুধ্যায়ীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হলো।

তাসনুভা মোহনার চমৎকার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি আসরের সভাপতি সাবেক সচিব শফিক আলম মেহেদীর শুভেচ্ছা বক্তব্য ও নতুন কার্যনির্বাহী কমিটির ২৫ জন সদস্য-এর পরিচয় দিয়ে শুরু হয়। এদিন স্মরণ করা হয় সংস্থাটির প্রাক্তন সভাপতি তৎকালীন ইত্তেফাক গ্রুপের জিএম এবং সাপ্তাহিক পূর্বানী’র সম্পাদক খোন্দকার শাহাদাত হোসেন, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সানাউল্লাহ নূরি, বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক এবং সাবেক মন্ত্রী ড. মীজানূর রহমান শেলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বিশিষ্ট শিক্ষাবিদ ড. আমিনুল ইসলাম প্রমুখকে। এছাড়াও কেন্দ্রীয় কচি কন্ঠ ও কচি কন্ঠ ফাউন্ডেশনের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনাকে আত্মস্থ করার পাশাপাশি জনাব হেমায়েত হোসেনকে ফুল দিয়ে বরণ করা হয়। সংগঠনের সভাপতি জনাব হেমায়েত হোসেনের অনন্য অবদানের জন্য তার হাতে সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানটিতে সংগঠনের মহাসচিব জনাব মোঃ কাইয়ুম খাঁন ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, ফেনী- ৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী, মানবতাবাদী বিশিষ্ট সমাজ সেবক রেবা রহমান, সংগঠন অন্তপ্রান বিশিষ্ট সংগঠক ফরিদা হেনা, বিটিআরসি-এর সাবেক সচিব ও চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, জাতীয় ফুটবল টিমের সাবেক অধিনায়ক জনাব কায়সার হামীদ, সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, মাকসুদুল হক, মডেল অভিনেতা মনির খান শিমুল, নৃত্য পরিচালক রতন এবং সোহেল রহমান সহ অন্যান্যরা।
সংস্থাটির সহ সভাপতি হিসেবে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আলী (অবঃ), সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, রাজউক উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার, টার্ক পরিচালক এ.কে.এম লুৎফুর রহমান, রাজউক উপ সচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শেষে কেন্দ্রীয় কচি কন্ঠের আসরের সাথে বিভিন্ন সময় যুক্ত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31