কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ঈদ পূর্ণমিলনী ও শিক্ষক সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ঈদ পূর্ণমিলনী ও শিক্ষক সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২৪
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৯৬ এর উদ্যেগে শিক্ষকদের (১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত পাঠদানকারী) সম্মাননা ও ছাত্র ঈদ পূর্ণমিলনী অত্যন্ত জাকঝমকপুর্ন ও উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের শাহ আলম বশীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানকে কেন্দ্র করে সাজানো হয়েছে অনুষ্ঠান স্হল ও ইতিমধ্যে পরলোকগত শ্রদ্ধেয় শিক্ষক ও ব্যাচ ৯৬ এর সহপাঠিদের স্মরণে তাঁদের ছবি টাঙ্গানো হয়েছে বিদ্যালয়ের অনুষ্টানস্হলে।
অনুষ্ঠানে স্যারদেরকে সম্মাননা ক্রেস্ট ও নানা উপহারসাগ্রী প্রদান করা হয়।
অনুষ্টানে কক্সবাজার সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব এম এম সিরাজুল ইসলাম দীর্ঘ বক্তৃতায় তাঁর শিক্ষকতার ৫০ বছরের অভিজ্ঞতার বিবরণ দেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আহমদ তাঁর বক্তব্যে শিক্ষাদানের একটি চমক কথা বলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা সকল শিক্ষার্থীদের সমানভাবে শিক্ষা দিয়েছি, তাতে যারা বেশি ধারণ করেছে তারা ভাল ছাত্র হিসাবে গণনায় এসেছে। যারা কম ধারণ করেছে তারাই পিছিয়ে পড়েছে।
কুতুবী স্যার অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের রোল কল করে স্কুলের আবহ সৃষ্টি করেন এবং আবেগজনিত কান্নায় ভেঙ্গে পড়েন।
১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও রফিকুল হায়দার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে এস এস সি ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পাঠদানকারী শিক্ষকবৃন্দ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা বিপুল উৎসাহ এবং উদ্দীপনা সহকারে অংশগ্রহণ এবং অনুষ্ঠানটি উপভোগ করেন। পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে ছাত্র – শিক্ষক নির্বিশেষে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
কসউবির ৯৬ ব্যাচের ছাত্র হাফেজ মাওলানা হাফিজ উদ দৌলার পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটিতে গীতা পাঠ করেন বিশ্বজিৎ পাল পলাশ, ত্রিপিটক পাঠ করেন অমিতাভ বড়ুয়া এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সদস্য সচিব আব্দুল মাবুদ রাজন।
পরবর্তীতে শিক্ষকবৃন্দের মধ্যে এম এম সিরাজুল ইসলাম, সৈয়দ আহমদ, উম্মে হাবিবা খানম, বর্তমান প্রধান শিক্ষক রামমোহন সেন, বোধি মিত্র বড়ুয়া, ফরিদ আহমদ, মোহাম্মদ হারন অর রশিদ, এখলাছুল কবির, মোহাম্মদ শাহজাহান কুতুবী, তমিজ উদ্দিন, রনজিত কুমার দে, গোলাম মোস্তফা, মোক্তার আহমদ, মোঃ ইব্রাহিম খলিল, আশিষ কান্তি চৌধুরী ও আশীষ কুমার চৌধুরী পুরনো দিনের স্মৃতিচারণ ও নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে অসুস্থ এবং বর্ষীয়ান দুজন শিক্ষককে ( তমিজ স্যার ও বোধিমিত্র স্যার) হুইল চেয়ার প্রদান করা হয় এবং শহীদ শাহ আলম বশির মিলনায়তনে একটি নতুন আধুনিক নামফলক স্হাপন করা হয়।
শিক্ষকগণ মহতী এ অনুষ্ঠানটি আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষকদের একত্রিত করার জন্য ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন এবং অসুস্থ শিক্ষকদের জন্য নেয়া উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষক -শিক্ষার্থী সম্মিলনী অনুষ্ঠানের এক পর্যায়ে ৯৬ ব্যাচের প্রবাসী শিক্ষার্থীদের পাঠানো ভিডিও বার্তা প্রদর্শিত হয়।
এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আরো বক্তব্য রাখেন ঈসমাইল সোহেল, মাহমুদুর রহমান মান্না, রঞ্জন মজুমদার, আনোয়ারুল আরিফ, নুরুল আলম বাদল, কামরুল ইসলাম, হারুন অর রশিদ, রেজাউল করিম, কামরুল ইসলাম, সাহেদুল ইসলাম প্রমুখ।
মধ্যান্হ ভোজের জমকালো আয়েজনের মধ্যে( স্কুল জিমনেসিয়ামে) দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত হয়।
২য় পর্বে ছাত্র মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।