ভারতের স্বনামধন্য লে মেরিট এক্সপোর্ট লিমিটেড ১৪ তম ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে দুর্দান্ত সাড়া লাভ করল
ভারতের স্বনামধন্য লে মেরিট এক্সপোর্ট লিমিটেড ১৪ তম ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে দুর্দান্ত সাড়া লাভ করল
নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
২০০৩ সালে ভারতে শুভ সূচনা করে লে মেরিট। ইতিমধ্যে হয়েছে থ্রি-স্টার এক্সপোর্ট হাউজ। গোটা ভারতে ইয়ার্ন ও গ্রেইজ ফেব্রিকস এর উৎপাদনকারী ও রপ্তানীকারী হিসেবে অত্যন্ত জনপ্রিয় এই গ্রুপটি। তাই তো বাংলাদেশ, তুরস্ক, মিশর, চায়না, ভিয়েতনাম প্রভৃতি দেশে এদের অফিস রয়েছে। সারা পৃথিবীর ২৭ টি দেশে লে-মেরিট এর পণ্য রপ্তানী করা হয়। কটন ইয়ার্ন উৎপাদনে লে-মেরিট বিখ্যাত। নাগপুরে তাদের উচ্চ ক্ষমতা কেন যে লিখলাম না পরে সম্পন্ন স্পিনিং ইউনিট রয়েছে। যেখানে, ৩০ মিমি লম্বা কটন পরম যত্নে উৎপন্ন হয়। ২৭,০০০ স্পিন্ডেলস, ২২ টিএফও, স্ল্যাব মেশিন- কমপ্যাক মেশিন সহ ইন্ডিজেনাস ধরণের মেশিনারী দিয়ে উৎপাদন চলে লে-মেরিট এর। র-উল সমূহ ভারত থেকে সংগ্রহ করা হয় এবং প্রক্রিয়াজাত করে গোটা পৃথিবীতে সরবরাহ করা হয়। সব মিলে ১০০০ দক্ষ কর্মী লে-মেরিটে কর্মরত। ভারতের জাতীয় স্টক একচেঞ্জে ২ বছর ধরে সদস্য লে-মেরিট। আবার ভারতের ন্যাশনাল ট্যাক্স অথোরিটি থেকে সর্বোচ্চ কর-প্রদানকারী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত লে-মেরিট। এই কোম্পানীর সমস্ত আন্তর্জাতিক সাস্টেইনএবল সনদ রয়েছে, যেমন- গ্লোবাল রিসাইকেলড স্টান্ডার্ড, সেডেক্স, গট, ইউরোপীয়ান ফ্লাক্স, ওর্গানিক এনওপি, আর-ডব্লিউ-এস ওইকো টেক্স ইত্যাদি। কোম্পানীর ফাউন্ডার অভিষেক লাঠ এখন ম্যানেজিং ডাইরেক্টর এবং সিএফও হিসেবে ২২ বছরের কর্ম অভিজ্ঞতা দিয়ে লে-মেরিট কে বহুগুণে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি, ১৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন নমিতা নায়ার, প্রেসিডেন্ট- এক্সপোট এ দায়িত্বরত আছেন। লে-মেরিট সিএসআর চ্যারিটি দায়িত্বেও দারুণ অগ্রগামী। সর্বোচ্চ রপ্তানীকারক হিসেবে ভারতের এফআইইও গোল্ড ট্রফি সহ অসংখ্য পুরস্কার পেয়েছে লে-মেরিট গ্রুপ। লে-মেরিট অবশ্য ভবিষ্যৎ কিছু বিশেষ ভিশন নিয়ে আগাচ্ছে, যেমন- সাসটেইনএবল ভিশন, লাইফ ম্যানেজমেন্ট ভিশন ইত্যাদি। সুনামের অংশ হিসেবে বাংলাদেশে গত ১৫ বছর ধরে ৪০ এর অধিক সেরা গ্রুপ অফ কোম্পানী লে-মেরিট এত ক্রেতা বা ক্লায়েন্ট, এর মধ্যে ডিবিএল গ্রুপ, তাসনিয়া এপারেল, ইপিলিওন গ্রুপ, কম্ফি গ্রুপ উল্লেখযোগ্য। উল্লেখ্য সম্প্রতি ঢাকার আইসিসিবি হল-১ অনুষ্ঠেয় ১৪তম ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে বড় প্যাভেলিয়ন সহ অংশ নেয় লে-মেরিট গ্রুপ।লে-মেরিট সম্বন্ধে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.lemeriteexports.com