• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিজয়া দশমীতে ড্রীম হলিডে পার্কের এমডি প্রবীর কুমার সাহার প্রীতি ও শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫
বিজয়া দশমীতে ড্রীম হলিডে পার্কের এমডি প্রবীর কুমার সাহার প্রীতি ও শুভেচ্ছা

বিজয়া দশমী উপলক্ষ্যে ড্রীম হলিডে পার্কের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা দেশের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বার্তা জানালেন।তিনি বলেন, আজ শুভ বিজয়া দশমী।এবার দোলায় চড়ে কৈলাশে ফিরলেন মা দুর্গা।ভোর থেকেই যেন মন কেমনের পালা। মা বিদায় নেবেন আজ। কিন্তু এই বিদায় বেলাতেও যেন সবার মুখে হাসি থাকে। তাই দেবী মা দুর্গাকে ভাসানের পর বড়রা ছোটদের প্রণাম করে। ছোটরা বড়দের আশীর্বাদ নেন। বন্ধুদের মধ্যে চলে প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের পালা।

শুভ বিজয়া দশমী উপলক্ষ্যে তিনি বলেন,দেশের সকল মানুষ ভালো থাকুক, মা দুর্গা যেমন অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন, তেমনি আপনার জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর হোক। বিজয় সব সময় আপনার হোক।বিজয়া দশমী মানেই নতুন করে পথ চলা, নতুন আশা আর নতুন করে বাঁচার প্রেরণা। মা দুর্গার আশীর্বাদে শুরু হোক আপনার জীবনের এক নতুন অধ্যায়।দেবী দুর্গা আপনার জীবনে সাহস, শক্তি আর জ্ঞান নিয়ে আসুক। প্রতিটি পদক্ষেপে সফল হোন।অন্ধকার দূর হোক, আলো আসুক। মন থেকে সব নেতিবাচকতাকে বিদায় দিয়ে শুরু করুন নতুন জীবন।এই বিজয়া দশমীর আনন্দ আপনার হৃদয়কে ভালোবাসা ও ইতিবাচকতায় পূর্ণ করুক। আমি সকলকে জানাই শুভকামনা ও অভিনন্দন।সকল মানুষের জীবনে থাকুক শুধু আনন্দ আর হাসি, মান-অভিমান ভুলে গিয়ে সবাই মিলে মিষ্টিমুখ করুন। এই কামনা করে জানাই সবার প্রতি শুভ বিজয়া।মাগো এবার বিদায় তবে, আসছে বছর আবার হবে। চোখের জলে বিদায় জানালেও, মনে থাকুক মায়ের আগমনের প্রতীক্ষা। শুভ বিজয়া দশমীতে দেশের সকলেই ভালো থাকুক এই কামনা করি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930