আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আকিজ বাইসাইকেল, আকিজ ভেষ্কার গ্রুপ এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। আকিজ বাইসাইকেল যাত্রা শুরু করেছে ২০২৩ সালের মে মাস থেকে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে একটি বিশ্বস্ত এবং সুনামধন্য ব্র্যান্ড হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারীজ এবং সম্পূর্ণ কমপ্লায়েন্স অনুযায়ী কারখানার অবকাঠামোগত আকিজ বাইসাইকেল কারখানাটি ঢাকা হতে মাত্র ৫৪ কিমি দূরে টাঙ্গাইল এ মির্জাপুরের প্রাণকেন্দ্র গোড়াই এ অবস্থিত। বর্তমানে এই প্রতিষ্ঠানে কর্মরত জনবল ২০০ জন এবং আগামী ২০২৫ সালের মধ্যে এই জনবল ১০০০-১২০০ জনে উন্নীত হবে বলে কর্তপক্ষ আশা প্রকাশ করছে।
বর্তমানে আকিজ বাইসাইবেলা ১২ থেকে ২৭.৫ ইঞ্চি এবং ২৬টি মডেল এর আকর্ষণীয় ডিজাইন ও কালারের বাইসাইকেল সুলভ মূল্যে বাজারজাত করছে। আকিজ বাইসাইকেল এর গুনগত ও মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার এর কারণে বাংলাদেশের বাজারে গ্রাহক পর্যায়ে আশানুরূপ সাড়া ফেলেছে, যাহা কি-না বাইসাইকেল ইন্ড্রাস্ট্রিতে অধিকতর বিনিয়োগে উৎসাহিত করছে। ছোট সোনামনিদের জন্য জুনিয়র ক্যাটাগরি, বড়দের জন্যিি মাউনন্টেন এবং ট্র্যাডিশনাল কাটাগরি এর বাইসাইকেল রয়েছে, যার বাজার মূল্য ৬৯০০ থেকে ৩৮৫০০ টাকা পর্যন্ত। আগামী গুলোতে ইলেকট্রিক স্পোর্টস, রেসিং,ফ্যাট, ফোলডিং ইত্যাদি ক্যাটাগরিতে বাইসাইকেল উৎপাদন এবং বাজারজাতকরণের পরিকল্পনা রয়েছে,যার বাজারমূল্য ৬৯০০ থেকে া৩৮৫০০ টাকা পযন্ত।আগামী দিনগুলোতে ইলেকট্রিক,স্পোর্টস, রেসিং,ফ্যাড,ফোলডিং ইত্যাদি ক্যাটাগরিতে বাইসাইকেল উৎপাদন এবং বাজারজাত করণের পরিকল্পনা রয়েছে। দেশের বাজারে এবং বহিবির্শ্বে রপ্তানি করা হবে।
আকিজ বাইসাইকেলের কাঁচামাল এবং মেশিনারীজ সমূহ বিশ্বের বিভিন্ন দেশ হতে সংগ্রহ করা হচ্ছে, যার মধ্যে- নেদারল্যান্ডস, ইংল্যান্ড, বেলজিয়াম, ইতালি, জাপান, তাইওয়ান, চায়না, ইন্ডিয়া অন্যতম। ২০২৩-২০২৪ অর্থবছরে ইতিমধ্যে ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এবং আগামী কয়েক বছরের মধ্যে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।
শেষের দিকে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করে দেশেষ চাহিদার পাশাপাশি বহির্বিশে রপ্তানি করা হবে। আগামী ২০২৫ সাল হতে ইউরোপের বিভিন্ন দেশে আকিজ বাইসাইকেল রপ্তানি করা হবে।
আকিজ ভেঞ্চার গ্রুপ সণসময় তারুণ্যের চঞ্চলতা ও সুস্থ বিনোদনকে পৃষ্ঠপোষকতা করে আসছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশে প্রথম বারের মত আয়োজন করেছে ‘আকিজ বাইসাইকেল স্পোর্টস ফেস্ট ২০২৪’ যাহা ৮ই মার্চ এবং ৯ই মার্চ গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। স্পোর্টস ফেস্টে থাকছে, সাইকেলিং স্টান্ট, সিমুলেশন সাইকেলিং গেম, বাচ্চাদের সাইকেল রেসিং ট্র্যাক, সাইকেল এক্সপেরিয়েন্স জোন সহ বিভিন্ন প্রোগ্রাম এবং অংশগ্রহনকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
‘আকিজ বাইসাইকেল স্পোর্টস ফেস্ট ২০২৪’ জেলা ও বিভাগ ভিত্তিক ৮ টি প্রোগ্রামের আয়োজন করবে, তারই পরিপেক্ষিতে প্রথমটি ঢাকা গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার অভ্যন্তরীণ আরো বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী বিভাগে ১ টি করে বছর জুড়ে ‘আকিজ বাইসাইকেল মেলা’ আয়োজন করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপ এর সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ শামীম উদ্দিন এবং আকিজ বাইসাইকেল লিমিটেড এর পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন ও প্রতিষ্ঠানটির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।