• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট ২০২৬ সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট ২০২৬ সমাপ্ত

ঢাকা, ফেব্রুয়ারি ০৬: তিন দিন ব্যাপী ২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট ২০২৬ ঢাকা সেনানিবাসস্থল কুর্মিটোলা গলফ কোর্সে আজ শুক্রবার (০৬/০২/২০২৬) উৎসব মুখর পরিবেশে সমাপ্ত হয়েছে। উক্ত টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের ৭৫৫ জন গলফার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে শুক্রবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এবং টুর্নামেন্টের স্পন্সর স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর নির্বাহী পরিচালক জনাব মিজানুর রহমান এবং কুর্মিটোলা গলফ ক্লাব ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তাদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের নাম হলোঃ উইনার গ্যাঞ্জোরিগ টুভশিনটুগস, রানার-আপ রইস উদ্দিন সিদ্দিক এবং লেডিস উইনার মিসেস লি-হোয়া কিয়ং।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930