• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

১৮-২৪ নভেম্বর বাংলাদেশে উদযাপন হবে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক-২০২৪

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪
১৮-২৪ নভেম্বর বাংলাদেশে উদযাপন হবে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক-২০২৪

১৮-২৪ নভেম্বর বাংলাদেশে উদযাপন হবে গেবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক-২০২৪
“বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান,এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে ১৮-২৪ নভেম্বর ২০২৪ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রাপেনিউরশীপ এর আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে গেøাবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক ২০২৪। এ বছর, গেøাবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক (১৮-২৪ নভেম্বর) বিশ্বের ২০০টি দেশ জুড়ে উদযাপিত হবে, যেখানে ৪০,০০০ এর বেশি ইভেন্ট এবং দশ মিলিয়ন মানুষ এই উদযাপনে অংশ নেবে। বাংলাদেশে, গেøাবাল এন্ট্রপ্রিনিউরশীপ নেটওয়াক-বাংলাদেশ (এঊঘ বাংলাদেশ) ৫০টিরও বেশি অংশীদার সংস্থার সাথে ৫০০টির বেশি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে, যা সরাসরি ১ লাখ এবং ডিজিটালি ৩০ লাখ যুবকদের প্রভাবিত করবে।

আজ রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেøাবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিেিটডের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন, বাংলাদেশ ফেডারেশন অব উইমেনস্ এন্ট্রাপ্রিনিউিরস এর সভাপতি ড. রুবিনা হোসেন, বাংলাদেশ স্কিল ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড এন্ট্রাপেনিউরশীপ বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

এই বছরের প্রতিপাদ্য “বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান” যা এঊঘ বাংলাদেশের সকল নতুন ও বর্তমান উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সুযোগ সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রæতিকে শক্তিশালী করে। এঊঘ বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বছরের গেøাবাল এন্ট্রাপ্রিনিউরমীপ উইক উদযাপনের জাতীয় হোস্ট হিসাবে প্রতিটি উদ্যোক্তাকে তাদের পথে শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ। সংবাদ সম্মেলনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, ব্যবসায়িক চেম্বার, পেশাগত সংগঠন, যুব সংগঠন এবং ক্লাবগুলোকে এই উদ্যোক্তা যাত্রা উদযাপন করার এবং বাংলাদেশের উদ্যোক্তাদের দৃঢ়তার কথা তুলে ধরার আহŸান জানানো হয়।

গেøাবাল এন্ট্রপ্রিনিউরশীপ নেটওয়াক বাংলাদেশ (এঊঘ বাংলাদেশ), জিইএন ক্যাম্পাস ঢাকা এবং নলেজভেল এর সহযোগিতায়, উদ্যোক্তা পরিবেশকে শক্তিশালী করতে কাজ করছে। গেøাবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের (এঊঘ) অংশ হিসাবে, এঊঘ বাংলাদেশ নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের জন্য রিসোর্স, পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করে তাদের সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে থাকে যা উদ্ভাবন, কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে গেøবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৪ উদযাপনে সহযোগী অংশীদারদের নিরন্তর সহায়তার জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)-কে ব্যবসা এবং উদ্যোক্তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ধন্যবাদ জানানো হয়। এছাড়াও, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড-কে ধন্যবাদ জানাননো হয় উদ্ভাবনী স্টার্টআপগুলোর বিকাশে আর্থিক সহায়তা প্রদান করার জন্য। আয়োজকদের পক্ষ থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস-এর প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যারা দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করছে। সর্বশেষে, এঊঘ গেøবাল লিডারশিপ-এর প্রতি তাদের প্রেরণা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যা গেøাবাল এন্ট্রপ্রিনিউরশীপ নেটওয়াক-কে একটি সত্যিকারের বৈশ্বিক আন্দোলনে পরিণত করেছে।

ক্যাপশনঃ “বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান,এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে ১৮-২৪ নভেম্বর ২০২৪ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রাপেনিউরশীপ এর উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘গেøবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে প্ল্যা কার্ড হাতে গেøাবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খানসহ অতিথিবৃন্দ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031